আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের দুর্দিন চলছে অনেকদিন ধরেই। টেস্ট, টি-টোয়েন্টিতে তো দুর্বলতা আগে থেকেই আছে, সাম্প্রতিক সময়ে ওয়ানডে র্যাঙ্কিংয়েও পতন হয়েছে। এই ফরম্যাটে বাংলাদেশ অনেকদিন শক্তিমত্তা দেখিয়েছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মনে করেন, বাংলাদেশও আন্তর্জাতিক ক্রিকেটে এক নম্বর দল হতে পারে। সেই স্বপ্ন বাস্তবায়িত করতে হবে।
বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির রজতজয়ন্তী উপলক্ষে বিসিবির কার্যক্রমের অংশ হিসেবে আজ শনিবার রংপুরে গিয়েছিলেনন বুলবুল। সেখানে তিনি বলেন, ‘দেখেন আমরা পৃথিবীর সেরা ১২ দলের ভেতরে, আমরা সব সময় সাত-আট-নয়-দশের মধ্যে থাকি। কেন আমরা ১ নম্বর দল হতে পারব না? কেন আমরা ১ নম্বর টেস্ট দল হতে পারব না। কেন আমরা ১ নম্বর টি-টোয়েন্টি দল হতে পারব না?’
দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান সাবেক এই অধিনায়ক আইসিসির হয়ে বিশ্বজুড়ে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার কাজ করেছেন। আফগান ক্রিকেট বলতে গেলে তার হাতেই গড়া। এবার নিজ দেশের ক্রিকেট নিয়ে বুলবুল আরও বলেন, ‘কেন ১ নম্বর ওয়ানডে দল হতে পারব না ছেলেরা এবং মেয়েরা? এটা শুধু সময়ের ব্যাপার। আমাদের সকলের একসঙ্গে কাজ করতে হবে। এই বাচ্চারা যে এখন স্বপ্ন দেখছে এই স্বপ্নটাকে কীভাবে বাস্তবায়িত করতে পারি- সেটাই লক্ষ্য থাকবে।’
রিয়াল ম্যাচের আগে জুভেন্তাস দলে দুঃসংবাদ
সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের তালিকায় আশরাফুলের সঙ্গী দ্রে প্রিটোরিয়াস