গরু-ছাগল সুস্থ রাখলে মানুষের ডাক্তার লাগবে না: প্রাণিসম্পদ উপদেষ্টা

আপডেট : ২৯ জুন ২০২৫, ০৮:২৩ পিএম

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফারিদা আখতার বলেছেন, আমরা যদি গরু-ছাগল, হাঁস-মুরগি সুস্থ রাখতে পারি, তাহলে মানুষের খুব একটা ডাক্তার লাগবে না। সুস্থ প্রাণী থেকেই নিরাপদ খাদ্য আসে। এখন আমাদের লক্ষ্য সেফ ফুড নিশ্চিত করা।

রবিবার (২৯ জুন) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পশুপালন ও পশুচিকিৎসা অনুষদ আয়োজিত ‘ডিনস অ্যাওয়ার্ড ও ওরিয়েন্টেশন– ২০২৪’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা ফারিদা আখতার বলেন, আমরা এখন মাংস আমদানি করবো না, বরং রপ্তানি করবো। কুরবানির পশু বিদেশে রপ্তানি করতে হলে ভ্যাক্সিনেশন অপরিহার্য। সরকার ইতোমধ্যে সেই দিকেই কাজ করছে।

ডিগ্রি জটিলতার বিষয়ে উপদেষ্টা বলেন, দেশের প্রয়োজনেই এখন সময় এসেছে দেশের প্রয়োজনে ভেটেরিনারি মেডিসিন ও অ্যানিম্যাল সায়েন্সকে এক হওয়ার, এখানে গোঁড়ামি করার সুযোগ নেই। চাকরির ক্ষেত্রে কম্বাইন্ড ডিগ্রিকে অবশ্যই প্রাধান্য দেওয়া হবে।

এছাড়াও জুলাই আন্দোলনে শেকৃবি শিক্ষার্থীদের অবদানের কথা উল্লেখ্য করে তাদের ভূমিকার প্রশংসা করেন তিনি।

অনুষদের ডিন প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. আবদুল লতিফ, উপ-উপাচার্য ড. মো. বেলাল হোসেন, ট্রেজারার ড. আবুল বাশার, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. এম ডি আবু সুফিয়ান, এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত