সচিবালয়ে ক্যান্টিন পরিচালনা নিয়ে মারামারির ঘটনায় বিক্ষোভ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল রবিবার এক পক্ষের বিরুদ্ধে বিক্ষোভ করেছে অন্যপক্ষ। দুপুরে সচিবালয় কর্মকর্তার-কর্মচারী সংযুক্ত পরিষদের ‘নূরুল-মোজাহিদ’ অংশের মহাসচিব মোজাহিদুল ইসলাম সেলিমের নেতৃত্বে অন্তত ২০-২৫ জন কর্মচারী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
তারা পরিষদের অন্য অংশের সভাপতি বাদিউল কবীরের বিরুদ্ধে সেøাগান দেন এবং হামলাকারীদের বিচার দাবি করেন।
সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার দাবি জানিয়ে মোজাহিদুল ইসলাম সেলিম বলেন, সচিবালয় মস্তানি করার জায়গা নয়। ১৮ হাজার কর্মচারীকে সঙ্গে নিয়ে আমরা তাদের প্রতিহত করব। আজ হোক, কাল হোক এখান থেকেই বিচার করব।
