স্থলবন্দর কর্তৃপক্ষের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট : ০১ জুলাই ২০২৫, ১২:২১ এএম

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘স্থলবন্দরের অগ্রগতি, অর্থনীতির সমৃদ্ধি’ এই সেøাগানকে সামনে রেখে গতকাল সোমবার বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ এবং সভাপতি ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান।

এম সাখাওয়াত হোসেন বলেন, ‘দেশের স্বার্থে বন্দর ব্যবস্থাপনার ওপর গুরুত্ব প্রদান করতে হবে। আমদানি-রপ্তানির ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ বাণিজ্য ঘাটতি রয়েছে, যা দূরীকরণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা উচিত। বাংলাদেশের স্থলবন্দরগুলো দেশের সীমান্তবর্তী হওয়ায় দেশের নিরাপত্তার সঙ্গে বন্দরসমূহ সরাসরি জড়িত। এ জন্য স্থলবন্দর ব্যবস্থাপনা ও অন্যান্য নীতি নির্ধারণের বিষয়ে দেশের স্বার্থ বিবেচনা করে আলোও কৌশলী হতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত