উজিরপুরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

আপডেট : ০১ জুলাই ২০২৫, ১২:২৪ এএম

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার সোনার বাংলা নামক এলাকায় গত রবিবার রাত ৩টার দিকে দুই ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।  নিহতরা হলেন উজিরপুর উপজেলার মার্দশী গ্রামের সবুজ হাওলাদার (৩০)। তিনি দুর্ঘটনার সময় রাস্তা পার হচ্ছিলেন। অন্যজন আম বোঝাই ট্রাকের হেলপার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বর্গিরচর গ্রামের সোহেল (২০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, টাইলস বোঝাই ট্রাকটি সোনার বাংলা নামক এলাকায় সড়কের উপর দাঁড়িয়ে ছিল। এ সময় বরিশালগামী আম বোঝাই থেমে থাকা ট্রাকটির ওপর পড়লে ঘটনাস্থলেই আম বোঝাই ট্রাকের হেলপার সোহেল মারা যায়। দুই ট্রাকের মধ্যে পড়ে পথচারী সবুজ হাওলাদার আহত হন স্থানীয়রা তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত