গ্রাহকসেবার মানোন্নয়ন ও পরিচালন ব্যবস্থায় আরও দক্ষতা আনার লক্ষ্যে বাংলাদেশে নতুন ব্যবসায়িক কাঠামো চালু করেছে টয়োটা টুসো করপোরেশন। আজ ১ জুলাই থেকে কার্যকর এই পরিকল্পনার আওতায় বিক্রয়োত্তর সেবা আগের চেয়ে আরও সময়োপযোগী ও সহজলভ্য হবে।
টয়োটার পক্ষ থেকে জানানো হয়েছে, গাড়ি খাতের দ্রুত পরিবর্তনশীল বাস্তবতায় টিকে থাকতে ও ক্রমবর্ধমান গ্রাহক চাহিদা পূরণে এই রূপান্তর অত্যন্ত জরুরি। টয়োটা প্রতিশ্রুতিবদ্ধ—তাদের ব্র্যান্ড-সম্পর্কিত প্রত্যাশিত সেবা বজায় রাখার পাশাপাশি গ্রাহকদের আরও উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করা হবে। কোম্পানির ভাষ্য, গ্রাহকের প্রয়োজনই সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।
নতুন পরিকল্পনার আওতায় গ্রাহকেরা এখন থেকে নির্দিষ্ট দুটি অনুমোদিত ওয়ার্কশপে যাবতীয় বিক্রয়োত্তর সেবা, মেরামত এবং ওয়ারেন্টি–সংক্রান্ত সহায়তা পাবেন। এই দুটি ওয়ার্কশপ হচ্ছে:
কন্টিনেন্টাল ওয়ার্কস লিমিটেড
ঠিকানা: ৩২২, সৌদি মসজিদ রোড, জগন্নাথপুর, অ্যাপোলো হাসপাতাল এক্সিট রোড, ভাটারা, বারিধারা, ঢাকা-১২২৯
কারবয় প্রাইভেট লিমিটেড
ঠিকানা: এস. কে. মুজিব রোড, আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়া, চট্টগ্রাম
এই দুটি প্রতিষ্ঠানের দক্ষ টিম যাতে দ্রুততম সময়ের মধ্যে ঝামেলামুক্ত সেবা দিতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
বিস্তারিত তথ্য পেতে গ্রাহকদের www.toyotacare-bd.com ওয়েবসাইটে ভিজিট করার পাশাপাশি +৮৮০ ৯৬৬৬ ৭০৮০০০ নম্বরে কল করার অনুরোধ জানানো হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে স্টেকহোল্ডারদের যেকোনো সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে এবং ভবিষ্যৎ পরিকল্পনা ও সেবা–সংক্রান্ত যেকোনো বিষয় নিয়মিত জানিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
টয়োটার বিবৃতিতে বলা হয়েছে, গ্রাহকদের সহযোগিতা এবং ধৈর্য আমাদের কাছে অমূল্য। টয়োটা ভবিষ্যতেও উন্নত মানের সেবা দিয়ে আপনাদের আস্থার প্রতিদান দিতে প্রস্তুত।
মিডিয়া সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করুন:
পেপার রাইম, ফোন: +৮৮ ০১৭১৩ ০৬৫ ৩৫৩
ব্যাংক হলিডে আজ, লেনদেন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজারে
হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ সরাসরি সম্প্রচার 