মোহাম্মদ জাহাঙ্গীর আলম গতকাল মঙ্গলবার যমুনা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে যোগ দেন। করপোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংক খাতে দুই দশকেরও বেশি অভিজ্ঞতা, দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব এবং দক্ষতা নিয়ে তিনি যমুনা ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমে যুক্ত হয়েছেন।
যমুনা ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি সিটি ব্যাংকে এসইভিপি ও পাবলিক সেক্টর, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ এবং সার্ভিস সেক্টরের ক্লাস্টার হেড পদে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি সিটি ব্যাংকে হেড অব স্ট্রাকচার্ড ফাইন্যান্স, ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডে হেড অব ইনভেস্টমেন্ট ব্যাংকিং হিসেবে কাজ করেছেন। ২০০৪ সালে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) হিসেবে ইস্টার্ন ব্যাংক লিমিটেডে (ইবিএল) কর্মজীবন শুরু করে ধাপে ধাপে এভিপি ও সিনিয়র ম্যানেজার ও স্ট্রাকচার্ড ফাইন্যান্স ইউনিট পর্যন্ত উন্নীত হন। বিজ্ঞপ্তি
