মৌলভীবাজারে জুলাই বিপ্লব স্মরণে প্রেস ক্লাবে ৩৬ দিনের কর্মসূচি শুরু

আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৩:৩৪ পিএম

জুলাই বিপ্লবের আহত ও নিহতদের স্মরণে ৩৬ দিনব্যাপী নানা কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে মৌলভীবাজার প্রেস ক্লাব। এ উপলক্ষে মঙ্গলবার (১ জুলাই) দিনব্যাপী প্রেস ক্লাব কনফারেন্স হলে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একইসঙ্গে উদ্বোধন করা হয় ৩৬ দিনব্যাপী স্থিরচিত্র প্রদর্শনী।

প্রেস ক্লাবের আহ্বায়ক বকশী ইকবাল আহমদের সভাপতিত্বে এবং সিনিয়র সাংবাদিক, কর্মসূচির প্রধান সমন্বয়ক এস এম উমেদ আলী ও মু. ইমাদ উদদীনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. ফয়জুল করিম ময়ুন। তিনি আলোচনাসভায় বক্তব্য রাখেন এবং আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন।

সাংবাদিক মুক্তাদির আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার সায়েদ আলী, হেফাজতে ইসলামের জেলা আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা জামিল আহমদ আনসারী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মাওলানা আহমেদ বেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, খেলাফত মজলিসের জেলা আমির মাওলানা ফখরুল ইসলাম, মুফতী মাওলানা হাবিবুর রহমান কাসেমী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বকশী মিছবাহ উর রহমান, মৌলভীবাজার প্রেস ক্লাবের সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সিলেট বিভাগীয় ইমাম সমিতির সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা শেখ আব্দুল হক, পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ মমসাদ আহমদ, পৌর জামায়াতের আমির মো. তাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আজাদুর রহমান আজাদ ও এম এ হামিদ, ছাত্রশিবির নেতা তারেক আজিজ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, আইনজীবী ও সাংবাদিক নিয়ামুল হক, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সহসভাপতি আব্দাল হোসাইন, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক জাকারিয়া ইমন, সমাজকর্মী কাজী মঞ্জুর আহমেদ ও আন্দোলনে আহত কর্মী আরিফ আহমদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে দোয়া মাহফিল পরিচালনা করেন হেফাজতে ইসলামের জেলা আহ্বায়ক অধ্যক্ষ জামিল আহমদ আনসারী।

৩৬ দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে স্থিরচিত্র প্রদর্শনী, আলোচনাসভা ও দোয়া মাহফিল, আন্দোলনকারী ছাত্র-জনতার স্মৃতিচারণ, ভিডিওচিত্র প্রদর্শন, শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগিতা, স্বরচিত কবিতা আবৃত্তি, স্মৃতিকথা প্রকাশ, ছড়া ও কবিতা গ্রন্থ প্রকাশ এবং ৫ আগস্ট দেশাত্মবোধক সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত