আড়াইহাজারে এক দিনে ১০ হাজার গাছের চারা বিতরণ

আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৫:১৭ পিএম

'নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা প্রাচ্যের ডান্ডি হবে বিশ্বসেরা'- এই স্লোগানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উদ্যোগে গৃহীত গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচির আওতায় ১ লক্ষ বৃক্ষরোপণের অংশ হিসেবে আড়াইহাজারের শিক্ষার্থীদের মাঝে এক দিনে ১০ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।

আজ বুধবার দুপুরে আড়াইহাজার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে এই চারাগুলো বিতরণ করা হয়।

চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।

ইউএনও মো.সাজ্জাত হোসেন জানান, জেলা প্রশাসনের গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় চলমান বৃক্ষরোপণের অংশ হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উদ্যোগে ও নির্দেশনায় আমরা এই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার চারাগাছ বিতরণ করা হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত