রাশিয়া তার সামরিক সক্ষমতা জোরদার করতে সব শ্রেণির অস্ত্র উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। গতকাল বুধবার মস্কোর পার্লামেন্ট অধিবেশনে দেওয়া বক্তব্যে এ তথ্য জানিয়েছেন দেশটির শিল্প ও বাণিজ্যমন্ত্রী আন্তন আলিখানভ।
তুর্কি সংবাদমাধ্যম আনাদোলুর এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।
আলিখানভ জানান, দেশের সামরিক শিল্প খাত বর্তমানে অভ্যন্তরীণ চাহিদা ছাড়াও আন্তর্জাতিক প্রয়োজন মেটানোর লক্ষ্যে উৎপাদন ক্ষমতা সম্প্রসারণ করছে।
তিনি বলেন, ‘সম্মিলিতভাবে আমরা সব ধরনের অস্ত্রের উৎপাদনে চোখে পড়ার মতো প্রবৃদ্ধি অর্জন করেছি। রাষ্ট্রীয় অস্ত্র কর্মসূচির অধীন যেসব পরিকল্পনা রয়েছে, তা শতভাগ বাস্তবায়নের জন্য সামরিক শিল্প প্রস্তুত রয়েছে—এ নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।’
স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউট (এসআইপিআরআই)-এর তথ্য অনুসারে, ২০২৫ সাল পর্যন্ত বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে রাশিয়া রয়েছে তৃতীয় অবস্থানে। তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স।
ইন্দোনেশিয়ার বালির উপকূলে ফেরিডুবি, চারজনের মৃত্যু