৯৬০ কোটি দিয়ে নেইমার নয়, গাছ লাগানোই ভালো, ক্ষোভ মুলারের

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১২:২০ পিএম

ট্রান্সফার ফিতে বাড়াবাড়ি চলছে বলে সরব হয়েছেন জার্মান কিংবদন্তি থমাস মুলার। সদ্য লিভারপুলে যোগ দেওয়া ফ্লোরিয়ান ভিরৎসের জন্য ১৫০ মিলিয়ন ইউরো (প্রায় ৯৬০ কোটি ব্রাজিলিয়ান রিয়াল) খরচ করায় হতাশা ঝরেছে বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ডের কণ্ঠে।

সিবিএস স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৫ বছর বয়সী মুলার বলেন, '১৫০ মিলিয়ন ইউরো মানে কী? এটা একটা অবাস্তব সংখ্যা। এটা শুধু ক্লাবগুলোর মধ্যে হিসাবের অঙ্ক। আপনি নেইমারকে পেতে পারবেন না, কিন্তু এই অর্থে অনেক গাছ লাগানো যায়।'

ট্রান্সফার মার্কেটের বর্তমান চিত্র নিয়েও প্রশ্ন তোলেন মুলার, '১৫০ মিলিয়নের মূল্য কীভাবে নির্ধারণ করবেন? এত টাকায় আপনি হয়তো খুব ভালো কিছু কিনতে পারবেন না, কিন্তু প্রচুর ভালো কিছু পেতে পারেন।'

তবে সমালোচনার মাঝেও লিভারপুলে যাওয়া ২২ বছর বয়সী ভিরৎসের প্রশংসা করতে ভোলেননি এই অভিজ্ঞ তারকা।

'ফ্লোরিয়ান যেকোনো দলে মানিয়ে নিতে পারবে। ও শুধু অসাধারণ এক ফুটবলার নয়, মানসিকভাবেও খুব দৃঢ়।'

জার্মানির হয়ে বিশ্বকাপজয়ী এবং বায়ার্ন মিউনিখের হয়ে ৩৩টি ট্রফি জেতা মুলার বর্তমানে দেশের সবচেয়ে সফল ফুটবলারদের একজন। জাতীয় দলের সতীর্থ টনি ক্রুসের সঙ্গে যৌথভাবে এই রেকর্ডে তিনি শীর্ষে।

তবে ক্লাব বিশ্বকাপের পর বায়ার্ন মিউনিখ ছাড়ছেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড। ক্লাবের সঙ্গে আর চুক্তি নবায়ন হচ্ছে না তার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত