রাজবাড়ীতে স্ত্রী হত্যায় দায়ে স্বামীর যাবজ্জীবন 

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০১:৪৯ পিএম

রাজবাড়ীতে স্ত্রীকে হত্যার দায়ে মো. মকিম মোল্লা নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড দি‌য়ে‌ছেন আদালত। বৃহস্প‌তিবার (৩ জুলাই) সকালে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদাল‌তের বিচারক জয়নাল আবেদীন এ রায় দেন। এসময়  দন্ডপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন।

মকিম মোল্লা  কালুখালী উপজেলার চরকুলটিয়া গ্রামে আজিজ মোল্লার ছেলে।

মামলার নথী থে‌কে জানা যায়, গত ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি বোনের বাড়ি থেকে ফেরার পথে কালুখালী উপজেলার কাশমিয়ার বিল এলাকায় ধারা‌লো অস্ত্র দি‌য়ে নাজমা বেগমকে হত্যা করে তার দ্বিতীয় স্বামী মকিম মন্ডল। মূলত দ্বিতীয় স্বামীর কাছ থেকে প্রথম স্বামীর কাছে যাওয়ায় ক্ষোভে ম‌কিম মন্ডল তা‌কে হত‌্যা ক‌রে। পরদিন ২২ ফেব্রুয়ারি সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই‌দিন নিহতের ভাই মো. ইমাম আলী কালুখা‌লি থানায় একটি হত্যা মামলা করেন।

রাজবাড়ীর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক ব‌লেন, আদালত দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় প্রদান ক‌রেন। একই স‌ঙ্গে দ‌ন্ডিত ব‌্যা‌ক্তি‌কে দশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ড দেওয়া হ‌য়ে‌ছে। এ রায়ে বিচারপ্রার্থী ন্যায় বিচার পেয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত