চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুক্রবার ৪৪তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা ২০২৫ এর উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সভাপতি সাইফুল ইসলাম। প্রতিযোগিতায় মোট ২৪টি দল অংশগ্রহণ করেছে।
১৯টি জেলা দল এবং ৫টি সার্ভিস দলে মোট ২৭২ জন সাইক্লিস্ট অংশগ্রহণ করেছে। অংশ নেওয়াদের মধ্যে ১৭৫ জন পুরুষ, ৭৫ জন নারী। ২২ জন বালক অনূর্ধ্বতে অংশ নিয়েছে।
প্রথম দিনে ৩টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। ২৮ কি.মি. রোড ইন্ডিভিজ্যুয়াল (পুরুষ) ইভেন্টে প্রথম হন খাগড়াছড়ি জেলার রাকিবুল ইসলাম। ২৮ কি.মি. রোড ইন্ডিভিজ্যুয়াল (অ-১৬) ইভেন্টে প্রথম হন জীবন আলী (বাংলাদেশ আনসার), ২৮ কি.মি. রোড ইন্ডিভিজ্যুয়াল (নারী) ইভেন্টে প্রথম হন সূবর্ণা বর্মা (বাংলাদেশ সেনাবাহিনী)।
প্রতিযোগিতা শেষ হবে ৬ জুলাই।
আজকের লড়াইটা ব্রাজিলে ব্রাজিলে