জীবননগরে লাইনচ্যুত ট্রেন

খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১১:৫২ পিএম

দীর্ঘ ৫ ঘণ্টা পর জীবননগরে মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার হয়েছে। বগিটি উদ্ধারের পর খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

রাত সাড়ে ১০ টার দিকে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে বগিটি উদ্ধার করে।

এর আগে, বিকেলে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনের নিকটে মালবাহী ট্রেনের গার্ডব্রেক লাইনচ্যুত হয়। উথলী রেলস্টেশনের আপ পয়েন্টে এ ঘটনা ঘটেছে। এর পর খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

উথলী স্টেশন মাষ্টার মিন্টু কুমার রায় জানান, খুলনার মোংলা থেকে সিরাজগঞ্জগামী মালবাহী ট্রেনটি উথলী রেলস্টেশন থেকে ছাড়ার পর স্টেশনের আপ পয়েন্টের কাছে মালবাহী ট্রেনের গার্ডব্রেক লাইনচ্যুত হয়।

তিনি আরও জানান, লাইনচ্যুত ব্রেকগার্ডটি উদ্ধারেরর পর এই রুটে সব ধরনের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত