জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত নরসিংদীর বেলাবো উপজেলার মো. ইমরান হোসেনের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
গতকাল শুক্রবার তারেক রহমানের নির্দেশে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাবেক যুগ্ম মহাসচিব ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ইমরানের স্বাস্থ্যের খোঁজখবর নিতে যান।
প্রতিনিধি দলের সে ঙ্গ উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন (মিথুন) ।
প্রতিনিধিদলের সদস্যরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের পক্ষ থেকে ইমরানের প্রতি গভীর সহমর্মিতা ও সহানুভূতি প্রকাশ করেন। তারা ইমরানের দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানান এবং তার চিকিৎসার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক কৃষিবিদ নাহিয়ান হোসেন, কৃষিবিদ মহতির অন্তর, কৃষিবিদ মিসবাউল আলম, কৃষিবিদ শোয়াইব হোসেন, কৃষিবিদ মোরসালিন অনিক, কৃষিবিদ সালমান রকিব, কৃষিবিদ মারুফ আহমেদ, কৃষিবিদ আল মোন্তাকিম নোমান, কৃষিবিদ তাকরিম তাসওয়ার, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের ডা. ফিরোজ আহমেদ, ডা. নাফিস বিন শামিম, ডা. নাফিস মাহমুদ, ডা. আজহারুল ইসলামসহ অসংখ্য কৃষিবিদ, চিকিৎসক এবং ছাত্রনেতা।
