বিষয় : বিজ্ঞান
১. বস্তুর ধর্ম ধারণ করে এ রকম ক্ষুদ্রতম কণিকার নাম কী?
উত্তর : পরমাণু
২. ‘বোরন’ নামটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর : আরবি ভাষা
৩. পরমাণুতে কয় ধরনের মৌলিক কণিকা থাকে?
উত্তর : তিন ধরনের
৪. তিন ধাতুর রূপভেদ কয়টি?
উত্তর : তিনটি
৫. অক্সিজেন কথাটির অর্থ কী?
উত্তর : অমø উৎপাদক
৬. সালফারের রূপভেদ কয়টি?
উত্তর : দুইটি
৭ . গ্যাস মাস্কের প্রধান উপাদান কী?
উত্তর : ফসফরাস পিন্টাক্সাইড
৮. ফটোগ্রাফিক ফ্ল্যাশ লাইটে প্রধানত কোন গ্যাস ব্যবহৃত হয়?
উত্তর : জেনন
৯. ড্রাইসেল ব্যাটারির তড়িচ্চালক বল কত?
উত্তর : ১.৫ ভোল্ট
১০. সাবান কী?
উত্তর : সাবান হচ্ছে উচ্চতর ফেটি এসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ।
১১. স্ক্রু গজের অপর নাম কী?
উত্তর : মাইক্রোমিটার স্ক্রু গজ
১২. মোটর জেনারেটর এবং ট্রান্সফরমার তৈরিতে কী ধরনের চুম্বক ব্যবহার করা হয়?
উত্তর : অস্থায়ী চুম্বক
১৩. তাপের এসআই একক কী?
উত্তর : জুল
১৪. পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন কত?
উত্তর : শূন্য
১৫. প্রাণীদেহে দীর্ঘতম কোষের নাম কী?
উত্তর : নিউরন
১৬. কোষ মতবাদের প্রবক্তা কে?
উত্তর : সোয়ান
১৭. কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে?
উত্তর : পেশি কোষ
১৮. উদ্ভিদ ও প্রাণীর প্রোটোপ্লাজমের গঠন একই রকম এই সিদ্ধান্ত কে দেন?
উত্তর : ফন্টানা
১৯. সর্বপ্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন কে?
উত্তর : স্টাসবুর্গার
২০. নৃবিজ্ঞান-এর আক্ষরিক অর্থ কী?
উত্তর : মানুষ বিষয়ক বিজ্ঞান
গ্রন্থনা : জেলি খাতুন
