তারাগঞ্জে ৮টি গরু-ছাগল চুরি

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০১:০৭ এএম

রংপুরের তারাগঞ্জে গোয়ালঘরের দরজা ভেঙে কৃষকের ছয়টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর ঝাকুয়াপাড়া গ্রামে গত রবিবার রাতে এই চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক মেনারুল ইসলাম বলেন, গতকাল সোমবার সকালে গোয়ালঘরে গিয়ে দেখেন দরজা ভেঙে চোরেরা ২টি গাভী, ৪টি ষাঁড় ও দুটি ছাগল চুরি করে নিয়ে গেছে।

এর আগে গত শনিবার ইকরচালী ইউনিয়নের দোহাজারী কওলাপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে সবুজ মিয়ার দুটি গরু চুরি হয়েছে। এ বিষয়ে তারাগঞ্জ থানার ওসি এমএ ফারুক জানান, পৃথক দুটি গরু চুরির ঘটনায় গতকাল সোমবার থানায় মামলা হয়েছে। দ্রুত চুরি যাওয়া গরুগুলো উদ্ধার করার জন্য কাজ করছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত