শেরপুরে আওয়ামী লীগের নেতারা এখনো গ্রেপ্তার হয়নি বলে অভিযোগ তুলেছেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এবং জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. হযরত আলী।
তাঁর দাবি, ওইসব নেতারা প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছেন, ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাচ্ছেন এবং লন্ডন ও ভারত থেকে সাবেক সংসদ সদস্য আতিক, জেলা পরিষদ চেয়ারম্যান রোমান, সাবেক সংসদ সদস্য ছানু মিয়ার মতো শীর্ষ পর্যায়ের নেতারা জুন মাসের মিটিংয়ের মাধ্যমে শেরপুরে অস্থিরতা তৈরির পরিকল্পনায় যুক্ত রয়েছেন।
আজ মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব অভিযোগ করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সদস্য সচিব মামুনুর রশিদ পলাশ এবং যুগ্ম আহ্বায়ক ও শেরপুর-১ (সদর) আসনের ধানের শীর্ষ প্রতীকের মনোনয়নপ্রত্যাশী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, আরও কয়েকজন নেতাকর্মীও ছিলেন পাশে।
হযরত আলী বলেন, ‘শেরপুরে আওয়ামী লীগের অনেক নেতা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও প্রশাসনের নিরব ভূমিকা অত্যন্ত উদ্বেগজনক।’
তিনি বলেন, ‘গত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে আমাদের দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। এমনকি আমাদের অনেককে ফুটপাতে, গাছতলায়, জঙ্গলে পালিয়ে থাকতে বাধ্য করা হয়েছে।’
তিনি প্রশাসনের নিরবতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং অভিযোগ করেন, একটি পরিকল্পিত চক্রান্তের মাধ্যমে শেরপুরকে অস্থিতিশীল করে তোলার অপচেষ্টা চলছে।
তত্ত্বাবধায়ক সরকার বাতিলসহ সংবিধানের কয়েকটি ধারা অবৈধ ঘোষণা