মুন্সীগঞ্জের লৌহজংয়ে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা শাখার পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন মোছা. বেগম (৫০) ও মতাজ বেগম (৪৫)।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে জেলার লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানাধীন খানবাড়ি এলাকায় অভিযান চালিয়ে সমুদয় গাঁজাসহ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মোছা. বেগম নেত্রকোনার মদন উপজেলার মদনপুর গ্রামের ও মমতাজ বেগম জামালপুরের সরিষাবাড়ি উপজেলার সামারপাড়া গ্রামের বাসিন্দা।
অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা সেতু উত্তর থানাধীন খানবাড়ি মোড়ের পাকা সড়কে অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। এসময় গাঁজাসহ ওই দুই নারীকে গ্রেপ্তার করতে সক্ষম হন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
