মানবতাবিরোধী অপরাধ

হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে আদেশ আজ

আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৭:৪৯ এএম

জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় হত্যাকা-সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন সংক্রান্তে আদেশ হবে আজ। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন বিচারকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেবে। গত সোমবার সংশ্লিষ্ট বিষয়ে শুনানি নিয়ে আদেশের জন্য ১০ জুলাই (আজ) দিন ধার্য করে ট্রাইব্যুনাল। মামলার অন্য দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এর মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল রয়েছেন পলাতক। গত ১ জুলাই প্রসিকিউশন শুনানি করেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত