তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। এ নিয়ে অধিনায়ক হওয়ার পর টানা ৭ ম্যাচে টস হারলেন লিটন দাস।
বাংলাদেশ দল সর্বশেষ টি–টোয়েন্টি ম্যাচ থেকে তিনটি পরিবর্তন এনেছে। ১ জুন পাকিস্তানের বিপক্ষে খেলা সর্বশেষ টি–টোয়েন্টির একাদশ থেকে বাদ পড়েছেন জাকের আলী, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। তাঁদের জায়গায় এসেছেন মোহাম্মদ নাঈম, সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ। নাঈম শেখ ২০২২ সালের আগস্টে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টি–টোয়েন্টি খেলেছিলেন। ওয়ানডে সিরিজের দলে থাকলেও তিন ম্যাচের কোনোটিতে একাদশে সুযোগ পাননি। আর গত বছর মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি–টোয়েন্টি খেলেন সাইফউদ্দিন।
আরব আমিরাতের কাছে সিরিজ হারের পর পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই সংস্করণে দলের নতুন অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশের আমলনামা এমনই। শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্ট ড্র করে হইচই ফেলে দেওয়া বাংলাদেশ পরের টেস্টে হারে লজ্জাকর ইনিংস ব্যবধানে। এরপর ওয়ানডে সিরিজেও হার ২-১ ব্যবধানে। গত মঙ্গলবার রাতে এই মাঠেই ৯৯ রানে হেরে ওয়ানডে সিরিজ খোঁয়ায় বাংলাদেশ।
নেতৃত্ব ও ব্যাটিং দুই ক্ষেত্রেই হতাশায় মোড়া অধিনায়ক লিটনের সাম্প্রতিক সময়। উইন্ডিজ সফরে ব্যাটে রান না পেলেও ভারপ্রাপ্ত হিসেবে তার নেতৃত্বে ছিল পরিপক্কতার ছোঁয়া। অথচ পূর্ণকালীন অধিনায়ক হয়ে নেতিবাচক ব্যাটিং আর মানসিক অপরিপক্বতার ছাপ রাখতে দেখা যাচ্ছে তাকে। নেতৃত্বে থেকে ১০ ইনিংসে লিটন করেছেন মাত্র ১৫৮ রান, যার স্ট্রাইক রেট ১২০। শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজে তিনি ও সেই সঙ্গে বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘুরে দাঁড়াতে পারে কি না, সেটাই দেখার।
বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, লিটন দাস (অধিনায়ক, উইকেটকিপার), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব।
একাদশের বাইরে: শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, জাকের আলী অনিক, শেখ মেহেদি, নাসুম আহমেদ
শ্রীলঙ্কা একাদশ:
পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), আভিশকা ফার্নান্দো, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, চামিকা করুনারত্নে, জেফরি ভ্যান্ডারসে, মাহিশ থিকশানা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুশারা।
একাদশে বাইরে: কামিন্দু মেন্ডিস, দিনেশ চান্দিমাল, দুনিথ ভেল্লালাগে, মাথিশা পাথিরানা ও ইশান মালিঙ্গা
মদ খেয়ে শচীনকে ফেলে দেন শোয়েব; সুযোগ নেন শেবাগ
১৮তম জন্মদিনে ইয়ামালকে ৫ কোটি টাকা মূল্যের হীরার চেইন উপহার