আগামী বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজিত হবে জিম্বাবুয়ে ও নামিবিয়াতে। সেই আসরের প্রস্তুতির অংশ হিসেবে আজ রাতে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে যাচ্ছে যুবারা। বিসিবির পক্ষ থেকে ওই দুই দেশে প্রায় এক মাসের সফরের সূচী ও ১৬ সদস্যের দল জানানো হয়েছে। স্কোয়াডে রয়েছেন দুই লেগ স্পিনার।
আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে ঘোষিত দলের দুই লেগ স্পিনার হলেন- দেবাশীষ সরকার ও স্বাধীন ইসলাম। গত এক বছর ধরে অনূর্ধ্ব-১৯ দলে খেলা ক্রিকেটারদের নিয়েই গড়া হয়েছে এই সফরের স্কোয়াড। প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১৭, ১৯ ও ২২ তারিখ। সবগুলো ম্যাচ হবে বেনোনির উইলোমুর পার্কে। ২৩ জুলাই দক্ষিণ আফ্রিকাকে সঙ্গে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ যাবে জিম্বাবুয়েতে।
সানরাইজ স্পোর্টস ক্লাবে ২৫ জুলাই শুরু হবে ট্রাই সিরিজ। একে অপরের বিপক্ষে তিনটি করে মোট ৬টি ম্যাচ খেলবে তিন দল। প্রথম দুটি ম্যাচের পর বাকি সব খেলা হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। এই সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ২৬, ৩১ জুলাই ও ৬ আগস্ট। স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ২৮ জুলাই, ১ ও ৬ আগস্ট। সেরা দুই দল ফাইনাল খেলবে ১০ আগস্ট।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড:
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বশির, দেবাশীস সরকার, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হোসেন, রাফিউজ্জামান রাফি, ফরিদ হাসান, কালাম সিদ্দিকি এলিন, সানজিদ মজুমদার, শাহরিয়া আল আমিন, ফারজান আহমেদ, মোহাম্মদ আব্দুল্লাহ, রিফাত বেগ, স্বাধীন ইসলাম।
স্ট্যান্ডবাই: শাহরিয়ার আহমেদ, শাহরিয়াল আজমির, মোহাম্মদ সবুজ, ফারহান শাহরিয়ার।
১৮তম জন্মদিনে ইয়ামালকে ৫ কোটি টাকা মূল্যের হীরার চেইন উপহার
মাসে ৮ লাখ কামাচ্ছেন ‘মাস্টারক্লাস’; ছাত্ররা ডাহা ফেল!