চট্টগ্রাম নগরের কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (কেইপিজেড) একটি ফোম কারখানায় লাগা আগুন দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার বেলা আড়াইটার দিকে কেইপিজেডের ভেতরে জান্ট এক্সেসরিজ নামের কারখানায় আগুন লাগে।
এর আগে বেলা ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ, ইপিজেড ও বন্দর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যুক্ত হয়।
বিকাল ৪টা ১০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছুই জানাতে পারেননি তিনি। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানায়, কেইপিজেডের নির্বাহী পরিচালক (জিএম) মশিউদ্দিন বিন মিসবাহ কারখানায় আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
