অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক এক ভারতীয়

আপডেট : ১২ জুলাই ২০২৫, ১২:০১ এএম

কাজের আশায় বাংলাদেশ অবৈধভাবে অনুপ্রবেশ করার দায়ে মহিদুল ম-ল (২৭) নামে ভারতীয় এক নাগরিককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে অনুপ্রবেশ মামলায় তাকে জেলহাজতে পাঠায় নেত্রকোনার দুর্গাপুরের থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান। তিনি জানান, গত বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মহিদুল ম-ল ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার মালদা পশ্চিমপাড়া গ্রামের সুরত ম-লের ছেলে।

স্থানীয় ও পুলিশ জানা যায়, গত বৃহস্পতিবার পৌরশহরের বিরিশিরি ও দক্ষিণপাড়া এলাকায় মহিদুল ম-লকে পাগলের মতো ঘুরতে দেখে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে মহিদুল নিজেকে ভারতীয় নাগরিক ও উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা বলে জানান। পরে স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসন, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশের কাছেও নিজেকে ভারতীয় নাগরিক দাবি করলেও বৈধ কাগজপত্র কিংবা কোনো পাসপোর্ট দেখাতে পারিনি মহিদুল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত