ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদন

আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০৪:৫২ পিএম

নির্বাচনের তফশিল ঘোষণার আগ পর্যন্ত বয়স ১৮ বছর পূর্ণ হলে তারা ভোটার হতে পারবেন এই সংশোধনী এনে উপদেষ্টা পরিষদ ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ অনুমোদন দেওয়া হয়। পরে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকের এ তথ্য জানান।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।  

এ ছাড়া উপদেষ্টা পরিষদের এ বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে ‘মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত