কালিয়াকৈরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে ৪ জনের মৃত্যু

আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০৫:০৭ পিএম

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ৪ যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনই একই পরিবারের সদস্য।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার ফুলবাড়িয়া মাওনা আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—সিএনজিচালিত অটোরিকশার যাত্রী জাহিদ, তার স্ত্রী ও ছেলে। নিহত জাহিদ বগুড়া জেলার ধুনট উপজেলার ঈশ্বরঘাট এলাকার বাসিন্দার বলে জানা গেছে।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। লাশগুলো উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘাতক কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত