ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট 'ম্যাক্স ৬০ ক্যারিবিয়ান' এ মায়ামি ব্লেজ এর হয়ে ওপেনিংয়ে নেমে আড়াইশোর উপরে স্ট্রাইক রেটে ব্যাট করলেন সাকিব আল হাসান। আজ শুক্রবার গ্রান্ড সাইমান ফ্যালকনসের বিপক্ষে ১১ বলে ২৯ রান করেন সাকিব। তার ইনিংসে ছিল ৩ চার ও ২ ছক্কা।
আগের ম্যাচেও ওপেনিংয়ে ব্যাট করেছিলেন সাকিব। সেই ম্যাচে ব্যাট হাতে ১৩ রান করার পর বল হাতে নেন ২ উইকেট। সেদিন দলের অধিনায়কও ছিলেন তিনি। তবে আজ অধিনায়ক হিসেবে খেলছেন না সাবিক।
এবারের টুর্নামেন্টে এটি মায়ামি ব্লেজ এর তৃতীয় ম্যাচ। আগের দুটি ম্যাচেই হেরেছে মায়ামি। সাকিব অবশ্য মায়ামি ব্লেজ এর হয়ে প্রথম ম্যাচটি খেলেননি।
ইয়ামালের জার্সি ঘিরে উন্মাদনা, ২৪ ঘণ্টায় বার্সার আয় ১০ মিলিয়ন ইউরো