পদযাত্রায় অংশ নিতে চট্টগ্রামবাসীর প্রতি জারা-সারজিসের আহ্বান

আপডেট : ২০ জুলাই ২০২৫, ০২:৫৪ পিএম

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রামবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ও দলটির মুখ্য সংগঠক সারজিস আলম। রবিবার (২০ জুলাই) নিজেদের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক ভিডিও বার্তায় চট্টগ্রামবাসীর প্রতি তারা এ আহ্বান জানান। 

সারজিস বলেন, সংগ্রামের চট্টগ্রাম, বিপ্লবের চট্টগ্রাম। ২৪'র জুলাইয়ে রণক্ষেত্র চট্টগ্রাম। আমরা দেশ গড়তে জুলাই পদযাত্রা নিয়ে আজ আমাদের ২৪'র অভ্যুত্থানের অন্যতম রণক্ষেত্র চট্টগ্রাম মহানগরীতে আসছি।

ভিডিওতে পদযাত্রার স্থান ও সময়সূচি নিয়ে ডা. তাসনিম জারা বলেন, সন্ধ্যা ৬টায় পদ্মার হাট থেকে মুরাদপুর হয়ে বিপ্লব উদ্যান। সন্ধ্যা ৭টায় আমাদের পথসভা হবে বিপ্লব উদ্যানের দুই নম্বর গেটে। আপনারা সবাই চলে আসবেন।

শেষে জুলাই যোদ্ধা ও বিপ্লবীদের সঙ্গে দেখা হওয়ার আশাবাদ ব্যক্ত করেন সারজিস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত