মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শনের দায়ে একটি ফার্মেসিকে সাত হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (২০ জুলাই) দুপুর দুপুরে জেলা শহরের পুরাতন কাচারী এলাকার মেসার্স হালদার ফার্মেসিকে সমুদয় জরিমানা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আসিফ আল আজাদ।
তিনি জানান, দুপুর সাড়ে ১২ টা থেকে দেড়টা পর্যন্ত পুরাতন কাচারী এলাকার কয়েকটি ফার্মেসিতে অভিযান চালান। এসময় হালদার ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণের প্রমাণ পেলে জরিমানা করা হয়। তিনি মেয়াদোত্তীর্ণ অথবা তারিখবিহীন পণ্য বিক্রি না করার নির্দেশনা প্রদান করেন। অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্যানিটারি পরিদর্শক মো. জামাল উদ্দিন মোল্লা।
