উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ সময় মাইলস্টোন স্কুল ও কলেজের প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ক্লাস চলছিল বলে জানা গেছে।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টায় কিছু পর মাইলস্টোন কলেজ সংলগ্ন মাঠে ‘এফ-৭ বিজিআই’ মডেলের একটি বিমান ভেঙে পড়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাইলস্টোন কলেজের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) বুলবুল আহমেদ।
মাইলস্টোন কলেজের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) বুলবুল আহমেদ বলেন, বিমান বিধ্বস্তের সময় আমাদের প্রথম থেকে সপ্তম শ্রেণির ক্লাস চলছিল। বিকট শব্দে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। অনেকে কান্নায় ভেঙে পড়ে, শিক্ষকরা দ্রুত তাদের নিরাপদে সরিয়ে নিতে তৎপর হন।
এদিকে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় একজন নিহত হয়েছে। এতে অন্তত ২৫ জন দগ্ধ হয়েছে। তাদের সবাইকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: ছাত্রদলের জরুরি নির্দেশনা