চট্টগ্রাম

মাথা ও হাতবিহীন অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার

আপডেট : ২১ জুলাই ২০২৫, ০৫:৫৪ পিএম

চট্টগ্রামে মাথা ও হাতবিহীন অজ্ঞাতনামা এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুলাই) নগরের ঝর্ণাপাড়ার জোড় ডেবা এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হলেও বিষয়টি সোমবার (২১ জুলাই) গণমাধ্যমকে নিশ্চিত করেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ। 

ওসি বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে লাশটি পচে গেছে। ধারণা করছি, লাশটি ১০-১৫ দিন ধরে পানিতে ছিলো। মরদেহের পরিচয় শনাক্তে কাজ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত