বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ উপলক্ষে আজ চলবে মেট্রোরেলের অতিরিক্ত ৩ ট্রেন

আপডেট : ২২ জুলাই ২০২৫, ০২:৩৫ পিএম

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ ঘিরে গ্যালারিভর্তি দর্শকের যাতায়াতের সুবিধায় আজ (২২ জুলাই) বাড়তি তিনটি মেট্রোরেল চালাবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএল জানিয়েছে, সাধারণত উত্তরা উত্তর থেকে সর্বশেষ মেট্রোরেল রাত ৯টায় ছাড়ে। তবে আজ বাড়তি ট্রেন ছাড়বে রাত ৯টা ১৫ মিনিট, ১০টা ও ১০টা ১৫ মিনিটে, যার গন্তব্য হবে মতিঝিল।

অন্যদিকে, মতিঝিল থেকে সাধারণত রাত ৯টা ৪০ মিনিটে শেষ ট্রেন ছাড়ে। আজ সেখানে থেকে অতিরিক্ত তিনটি ট্রেন ছেড়ে যাবে রাত ৯টা ৫৫, ১০টা ৪০ ও ১০টা ৫৫ মিনিটে, যেগুলোর গন্তব্য উত্তরা উত্তর। 

বাড়তি এই ট্রেনসেবা উপলক্ষে রাত ১০টা ১৫ মিনিট পর্যন্ত সব স্টেশনে সিঙ্গেল জার্নি টিকিট কাউন্টার খোলা থাকবে।

ডিএমটিসিএল নিশ্চিত করেছে, শুধুমাত্র আজকের ম্যাচ উপলক্ষেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত