মিরপুরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা হয়েছে খুব বাজে। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই সাজঘরে ফিরে গেছেন শুরুর চার ব্যাটসম্যান।
তানজিদ তামিমের জায়গায় একাদশে সুযোগ পেয়েছিলেন নাঈম শেখ, পেয়েছিলেন পছন্দের জায়গা ওপেনিংয়ে নামার সুযোগ। সদ্ব্যবহার তো দূরে থাক, দ্বিতীয় ওভারেই দলকে বিপদে ফেলে যান নাঈম। করেন ৭ বল খেলে মাত্র ৩ রান।
চতুর্থ ওভারে চার-ছক্কা হাঁকান পারভেজ ইমন। কিন্তু পরের ওভারেই ঘটে বিপত্তি। প্রথম বলে হাফ হার্টেড শট খেলে বাউন্ডারিতে ক্যা্চ হয়ে ফেরেন ৮ রান করা লিটন দাস। দুই বল পরেই রান আউট হয়ে কাটা পড়েন তাওহীদ হৃদয়। রানের খাতাই খুলতে পারেননি তিনি।
পাওয়ার প্লের শেষ ওভারে মিড অনে ক্যাচ দিয়ে ফেরেন ১৪ বলে ১৩ রান করা ইমন। অভিষিক্ত আহমেদ দানিয়ালের প্রথম শিকার বনেন ইমন। ৬ ওভার শেষে ৪ উইকেটে ২৯ রান।
১৬ মাস পর কোর্টে ফিরে জয় ৪৫ বছর বয়সী ভেনাস উইলিয়ামসের
মিরপুরে শোকের আবহ, দেখুন ছবিতে