প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনসহ সব স্কুলের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের মহাসচিব জয়নুল আবেদীন জয় বলেন, গত ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখ উল্লেখ পূর্বক একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া বেসরকারি প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে না। বৈষম্যহীন বাংলাদেশে এ ধরনের বৈষম্যমূলক সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
×
