মোহাম্মদপুরে ‘তরুণ গ্যাং’ চক্রের প্রধানসহ ৪ জন আটক

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০১:৫৯ পিএম

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পরিচালিত সিটিটিসির বিশেষ অভিযানে ছিনতাইকারীদের সংঘবদ্ধ দল ‘তরুণ গ্যাং’-এর প্রধান তরুণ মিয়াসহ চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট এ অভিযান পরিচালনা করে।

আটক চারজন হলেন—তরুণ মিয়া (২৩), ইমরান হোসেন ফয়সাল (২০), মো. সোহরাওয়ার্দী (২৫) ও মো. মামুন মিয়া (২৭)।

সিটিটিসি সূত্র জানিয়েছে, গতকাল মঙ্গলবার গোপন তথ্যের ভিত্তিতে সংস্থাটির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি দল মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

তদন্ত সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, গ্রেফতারকৃতরা রাজধানীর মোহাম্মদপুর, আদাবরসহ আশপাশের এলাকায় ধারালো অস্ত্র, বিশেষ করে চাপাতি ব্যবহার করে পথচারীদের ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিত।

এই ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া প্রবর্তনের কাজ চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত