মেরিটাইম ইনস্টিটিউটের প্রশিক্ষণের মান বিশ্ব স্বীকৃত

আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০৭:৩৬ এএম

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ বলেছেন, মেরিটাইম ইনস্টিটিউটের প্রশিক্ষণের গুণগতমান আন্তর্জাতিক নৌ-সংস্থা এবং ইউরোপীয় ইউনিয়নের মেরিটাইম সেফটি এজেন্সি কর্র্তৃক স্বীকৃত। তাই প্রশিক্ষণের মান ধরে রাখতে হলে এর গুণগতমান অব্যাহত রাখতে হবে। গত মঙ্গলবার ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রামের ২৭তম ব্যাচ ও মাদারীপুরের ১৬তম ব্যাচের রেটিংদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সিনিয়র সচিব বলেন, এ ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণপ্রাপ্ত রেটিংগনের মধ্য থেকে বহুসংখ্যক নাবিক প্রতিযোগিতা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিভিন্ন পদে দক্ষতার সঙ্গে পেশাগত কাজ করে যাচ্ছেন। প্রশিক্ষণার্থী রেটিংদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে ৩০৭ জন অংশগ্রহণ করেন। পরে শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার দেওয়া হয়।

ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট মাদারীপুরের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নৌ-প্রকৌশলী মোহাম্মদ শহিদউল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমোডর মো. শফিউল বারী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত