কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. সাইফুল আলম বলেছেন, কৃষি কর্মকর্তারা অন্যান্য অনেক ক্যাডারের তুলনায় কম সুযোগ-সুবিধা পাচ্ছেন এবং নানা ক্ষেত্রে অবহেলার শিকার হচ্ছেন। গতকাল শুক্রবার ‘এগ্রি ফ্রন্টিয়ার্স ২০২৫ : ভবিষ্যৎ কৃষির জন্য তারুণ্য ও প্রযুক্তির সক্ষমতা উন্নয়ন’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। ঢাকার তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে সেমিনারের আয়োজন করে ‘ইয়াং এগ্রিকালচার ক্যাডার অফিসার ফোরাম (ইয়াকফ)। সেমিনারে ৩৮ থেকে ৪৩তম ব্যাচের কৃষি ক্যাডারের প্রায় তিন শতাধিক কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করেন।
কৃষি কর্মকর্তাদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে জানিয়েছেন, সাইফুল আলম।
