প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১২:৪১ এএম

বিষয় : বাংলা

১. বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা কতটি?

উত্তর : ৩৭টি

২. বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জনধ্বনি কতটি?

উত্তর : ৩০টি

৩. বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কতটি?

উত্তর : ২৫টি

৪. বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি কতটি?

উত্তর : ৪টি

৫. বাংলা স্বরধ্বনিতে হ্রস্ব স্বর ও দীর্ঘ স্বর-এর সংখ্যা কতটি?

উত্তর : হ্রস্ব স্বর ৪টি দীর্ঘ স্বর ৭টি

৬. উচ্চারণের স্থানের নামানুসারে ব্যঞ্জনধ্বনিগুলো কত ভাগে বিভক্ত?

উত্তর : ৭ ভাগে

৭. ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম কী?

উত্তর : অনুবর্ণ

৮. বাংলা বর্ণমালায় কয়টি অসংযুক্ত বর্ণ আছে?

উত্তর : ৫০টি

৯. শব্দের অর্থ যুক্ত ক্ষুদ্রাংশকে কী বলা হয়?

উত্তর : রূপ বলা হয়।

১০. লাজুক কোন ধরনের শব্দ?

উত্তর : যৌগিক শব্দ

১১. চর্যাপদের কোন পদটি খ-িত আকারে পাওয়া যায়?

উত্তর : ২৩ নম্বর পদ

১২. বিপ্রদাস পিপিলাই রচিত কাব্যের নাম কী?

উত্তর : মনসা বিজয়

১৩. বাংলা সাহিত্যে চৈতন্য যুগ বলা কোন সময়কে?

উত্তর : ১৫০১-১৬০০ খ্রিস্টাব্দে

১৪. চর্যাপদ বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন?

উত্তর : ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়

১৫. মঙ্গলকাব্যের সবচেয়ে জনপ্রিয় কবি কে?

উত্তর : বিজয় গুপ্ত

১৬. ভারু দত্ত কোন কাব্যের চরিত্র?

উত্তর : চ-ীমঙ্গল

১৭. লৌকিক কাহিনির প্রথম রচয়িতা কে?

উত্তর : দৌলত কাজী

১৮. কাশিমের লড়াই গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর : শেরবাজ

১৯. জঙ্গনামা কাব্যের বিষয় কী?

উত্তর : যুদ্ধবিগ্রহ

২০. আপন ঘরে বোঝাই সোনা/ পরে করে লেনাদেনা চরণ দুটির রচয়িতা কে?

উত্তর : লালন শাহ

২১. লও তুমি যত পারো, শাস্ত্রের সন্ধান কার লেখা?

উত্তর : ঈশ্বরচন্দ্র গুপ্ত

            গ্রন্থনা : জেলি খাতুন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত