গাজীপুরে সায়মার বাড়িতে আব্দুল আউয়াল মিন্টু

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০৩:৩৯ এএম

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় ওই স্কুলের শিক্ষার্থী গাজীপুরের কাউলতিয়ার সন্তান সায়মা আক্তারের কবর জিয়ারত এবং তার বাবা-মাকে সমবেদনা জানাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু গতকাল শনিবার বিকেলে কাউলতিয়ায় সায়মা আক্তারের বাড়িতে ছুটে যান। 

এসময় তিনি সায়মার কবর জিয়ারত করেন এবং তার বাবা-মায়ের সঙ্গে কথা বলে সমবেদনা জানান। তিনি বলেন, বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারের পাশে তারেক রহমান এবং বিএনপি সব সময় থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত