ইউনাইটেড ফাইন্যান্সের ২০২৫ সালের প্রথমার্ধে ৬% মুনাফা বৃদ্ধি

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৭:০৫ পিএম

ইউনাইটেড ফাইন্যান্সের এ বছরের প্রথমার্ধে গত বছরের একই সময়ের তুলনায় ৬% নিট মুনাফা বৃদ্ধির মাধ্যমে আর্থিক স্থিতিশীলতা ও শৃঙ্খলাপূর্ণ পরিচালনার ধারাবাহিকতা বজায় রেখেছে। প্রতিষ্ঠানটির ২৩৪তম বোর্ড সভায় এ বছরের প্রথমার্ধের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়েছে।

২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিক-এ  প্রথম প্রান্তিকের তুলনায় কর পরবর্তী মুনাফা ৩৬০% বৃদ্ধি পেয়েছে। এই উল্লেখযোগ্য সাফল্য এসেছে দক্ষ পরিচালনা এবং কৌশলগত পুনর্বিন্যাসের ফলে। প্রথমার্ধে শেয়ার প্রতি আয় বেড়ে হয়েছে ০.১৭ টাকা, যা আগের বছর ছিল ০.১৬ টাকা।

২০২৫ সালের জুন শেষে ইউনাইটেড ফাইন্যান্সের মোট সম্পদ ২৬,৬৩৪ মিলিয়ন টাকা, যা দৃঢ় ব্যালেন্স শীট প্রতিফলিত করে। ২০২৪ সালে কোম্পানির খেলাপি ঋণ ছিল ৪.৯৮%, যা ও-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান গুলোর মধ্যে অন্যতম সর্বনিম্ন এবং কোম্পানির পোর্টফোলিওর গুণমান ও ঝুঁকি ব্যবস্থাপনার দক্ষতা প্রমাণ করে।

ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন: “নানামুখী চ্যালেঞ্জ সত্ত্বেও ইউনাইটেড ফাইন্যান্স শক্তিশালী অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও গভর্ন্যান্সের প্রতি অটল থেকে এগিয়ে যাচ্ছে। যদিও ২০২৪ সালের ডিসেম্বরের তুলনায় আমাদের পোর্টফোলিও কিছুটা সংকুচিত হয়েছে, তবে দূরদৃষ্টিসম্পন্ন পরিচালনার ফলে আমরা গত বছরের প্রথমার্ধের তুলনায় এবং এ বছর প্রথম প্রান্তিকের তুলনায় মুনাফা বেশি করতে পেরেছি। আমরা আমাদের নতুন কৌশল ও টেকসই দৃষ্টিভঙ্গির মাধ্যমে ২০২৫ সালে ভালো ফলাফলের ব্যাপারে আশাবাদী।”

বোর্ড সভায় সভাপতিত্ব করেন বোর্ড চেয়ারম্যান নাজমুল হাসান। সভায় অর্ধ-বার্ষিক আর্থিক প্রতিবেদনসহ অন্যান্য প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন বোর্ড পরিচালকবৃন্দ, মঈনউদ্দিন হাসান রশীদ, মিস মাহেনুর সুলতানা রশিদ  কায়েস খলিল খান, কুতুবউদ্দিন আকতার রশিদ, জনাব খন্দকার জায়েদ আহসান এবং স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. ওমর ফারুক, জাহিদুর রহমান, এবং অধ্যাপক ড. মাহফুজুল হক।

এছাড়াও ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আবুল আহসান, চিফ ফিনান্সিয়াল অফিসার লিংকন মন্ডল এবং অ্যাক্টিং কোম্পানি সেক্রেটারি মিস লাবিবা মাহজাবিন সভায় অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত