হারারেতে ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দুই ওপেনারের আক্রমণাত্মক শুরুর পর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল করে ৮ উইকেটে ২৭৪ রান। জবাব দিতে নেমে জিম্বাবুয়ে অলআউট হয় ১৮৩ রানে।
জাওয়াদ আবরার এদিন দলের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেন। তবে শক্ত ভিতে দাঁড়িয়েও সুবিধা করতে পারেননি মিডল অর্ডার ব্যাটাররা। তাতে সংগ্রহ তিনশোর নিচে থাকে। তবে বোলারদের দারুণ পারফরম্যান্সে সহজেই ম্যাচ জেতে বাংলাদেশ।
বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছিলেন জাওয়াদ ও রিফাত বেগ। দুই প্রান্ত থেকেই রোডেশিয়ান বোলারদের ওপর আক্রমণ করে বাংলাদেশ। উইকেটে থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি রিফাত। ৩৫ বলে ৩১ রান করেছেন এই ওপেনার। তবে আরেক ওপেনার জাওয়াদ সেঞ্চুরির পথে হাঁটছিলেন। মাত্র ৩৯ বলে ফিফটি স্পর্শ করেন তিনি। শেষ পর্যন্ত ৬৩ বলে ৮২ রান এসেছে তার ব্যাট থেকে।
তিনে নেমে ভালোই শুরু করেছিলেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তবে ফিরেছেন ৩৪ রান করে। তামিম ফেরার পরই পথ হারায় বাংলাদেশ। ১৭৫ রানে তৃতীয় উইকেট হারানো বাংলাদেশ ১৮০ ছুঁয়েছে ৬ উইকেটে।
শেষে মোহাম্মদ আবদুল্লাহ এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং করেন। তার ৬৪ বলে অপরাজিত ৫৬ রানে আড়াইশো ছাড়ানো সংগ্রহ পায় বাংলাদেশ।
বসুন্ধরা কিংসে এবার ব্রাজিল যুব দলের কোচ
মেসির সঙ্গে ইয়ামালের তুলনাতে গার্দিওলা বললেন, ১৫ বছর পর দেখা যাবে