কোনো চাঁদাবাজকেই ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০৭:৩৮ এএম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘কোনো চাঁদাবাজকেই ছাড় দেওয়া হবে না, তা সে যত বড়ই হোক না কেন। আমরা ইতিমধ্যে গুলশানের চাঁদাবাজদের ধরেছি। চাঁদাবাজের মূল পরিচয় সে একজন চাঁদাবাজ। যত প্রভাবশালী হোক না কেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। এ ক্ষেত্রে কোনো রাজনৈতিক বা অন্য কোনো পরিচয় বিবেচনায় নেওয়া হবে না।’

গতকাল সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী আগস্ট মাস থেকে পুলিশের প্রশিক্ষণ শুরু হবে। তিনি বলেন, আগস্ট থেকে ধাপে ধাপে এ প্রশিক্ষণ শুরু হয়ে চলবে নির্বাচনের আগপর্যন্ত। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এসপি-ওসি বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া, এসব পদে সবসময় পোস্টিং হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত