এলপিএল দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নেবে শ্রীলঙ্কা

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০৬:৫৩ পিএম

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আসন্ন আসরের সময়-সূচি ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। আগামী ২৭ নভেম্বর পর্দা উঠবে এই টুর্নামেন্টের। ফ্র্যাঞ্চাইজি লিগটির ফাইনাল হবে ২৩ ডিসেম্বর।

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপকে টার্গেট করে এই সময়ে এলপিএল আয়োজন করতে যাচ্ছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ২০২৬'র ফেব্রুয়ারিতে ভারতে। এলপিএলের পরিচালক সমন্থা ডোডানওয়েলা বলেন, 'এই সূচির মূল উদ্দেশ্য হলো লঙ্কা প্রিমিয়ার লিগকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর প্রস্তুতির সঙ্গে মিলিয়ে নেয়া।'

এলপিএলের ষষ্ঠ আসরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মোট তিনটি ভেন্যুতে। সেগুলো হলো আর প্রেমাদাসা আন্তর্জাতিক স্টেডিয়াম (কলম্বো), পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং রংগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়াম।

লঙ্কা প্রিমিয়ার লিগে এবারের আসরে দলের গঠন প্রক্রিয়া, খেলোয়াড় ড্রাফট এবং পূর্ণাঙ্গ সূচি এখনো আলোচনার টেবিলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত