ধারে খেলতে গিয়ে দারুণ পারফরম্যান্স করলেন, মুগ্ধ হয়ে ভিক্টর ওসিমহেনকে নিজেদের করে পেতে উঠেপড়ে লেগেছিল তুরস্কের ক্লাব গ্যালাতাসারে। অবশেষে লক্ষ্য পূরণ হলো তাদের। ট্রান্সফার ফিতে রেকর্ড আর চোখধাঁধানো পারিশ্রমিকে তুরস্কের ক্লাবটিতে যোগ দিলেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ওসিমহেন।
নাপোলি থেকে ওসিমেনকে পেতে ৭৫ মিলিয়ন ইউরো খরচ হচ্ছে তুরস্কের চ্যাম্পিয়নদের। এই ট্রান্সফার ফি তুরস্কের ফুটবলে সর্বোচ্চ রেকর্ড। এর আগে গত বছরের জুলাইয়ে ২০ মিলিয়ন ইউরোতে সেভিয়া থেকে ফেনারবাচেতে যোগ দিয়ে আগের রেকর্ডটি গড়েছিলেন মরোক্কার ফরোয়ার্ড ইউসেফ এন-নেসরি।
গ্যালাতাসারে বিবৃতিতে জানায়, চার বছরের চুক্তিতে ওসিমহেনকে দলে নিয়েছে তারা। চুক্তির শর্ত অনুযায়ী, ওসিমহেন ভবিষ্যতে ট্রান্সফার ফির ১০ শতাংশ পাবে নাপোলি। গ্যালাতাসারেতে প্রতি মৌসুমে ১৫ মিলিয়ন ইউরো পারিশ্রমিক পাবেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। এছাড়া প্রতি মৌসুমে ‘লয়্যালিটি বোনাস’ পাবেন আরও ১০ লাখ ইউরো এবং ক্লাবের ব্র্যান্ডিং ও প্রচারমূলক কার্যক্রমের ‘ইমেজ রাইটস’ হিসেবে পাবেন ৫০ লাখ ইউরো।
গেল মৌসুমে গ্যালাতাসারের হয়ে সব মিলিয়ে ৪১ ম্যাচে ৩৭ গোল করেন ওসিমহেন। ছিলেন তুর্কি লিগের সর্বোচ্চ গোলদাতা।
ত্রিদেশীয় সিরিজে জয়ে ফিরলো যুবারা
ভারতে এসে ধোনি-কোহলিদের সঙ্গে ক্রিকেট খেলবেন মেসি!