দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাদ্দাম হোসেনের নেতৃত্বে পার্বতীপুর শহরের শহীদ মিনার শৌচাগার পোনাহাটির পাশে দিনাজপুর জেলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নে জুয়ার আস্তানায় অভিযান চালানো হয়।
এ সময় জুয়া খেলা অবস্থায় ২৩ জুয়াড়িকে আটক করা হয়েছে। অভিযানকালে জুয়ার আস্তানা থেকে ৯ হাজার ৮শ টাকা জব্দ করা হয়। ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডপ্রদান করে।
গতকাল শনিবার বিকেলে আদালত পরিচালনা করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মো. সাদ্দাম হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ২৩ জুয়াড়িকে আটক করে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। সঙ্গে সঙ্গে দ-িত আসামিদের কারাগারে পাঠানো হয়।
