আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকে লেনদেনসহ ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক (ডিওএস) গাজী মো. মাহফুজুল ইসলাম সই করা ওই সার্কুলারে বলা হয়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব তফসিলি ব্যাংক এই দিনে ছুটির আওতায় থাকবে।
নারায়ণগঞ্জে পারিবারিক কলহের জের ধরে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা 