কোনো নেতাকর্মীর ওপর হামলা হলে তা রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। আজ রবিবার (৩ আগস্ট) বিকেলে জাতীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
এলাকায় এলাকায় এনসিপির নেতাকর্মীদের বাধা দেওয়া হচ্ছে উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা দ্ব্যর্থহীনকণ্ঠে বলতে চাই, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া; এনসিপির একজন নেতাকর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায় আমরা তা রাজনৈতিকভাবে মোকাবেলা করব।
তিনি আরও বলেন, এখন আমাদের কাজ করার সময়। আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি এবং আশ্বস্ত করছি, কেউ যদি ভয় দেখায়, কেউ যদি হুমকি দেয়, আপনারা পিছু হটবেন না।
এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শুরু হয় নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর। ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে এনসিপির এই সমাবেশ শুরু হওয়ার কথা ছিল বিকাল ৩টায়। বিকেল পৌনে ৫টার দিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্লোগান তুলে নেতাকর্মীদের সমাবেশস্থলে আসতে দেখা গেলেও সে সময়ে মঞ্চে কেন্দ্রীয় নেতাদের দেখা যায়নি।
কেন্দ্রীয় নেতারা মঞ্চে উঠেন বিকাল ৫টায়। সমাবেশে উদ্বোধনী বক্তব্য রাখেন শ্রমিক নেতা মাজহারুল ইসলাম ফকির। তারপর জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য রবিউল আওয়াল এবং যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, ও ঢাকা মহানগর দক্ষিণের সমন্বয়ক নিজাম উদ্দিন বক্তব্য রাখেন।
ঠিকাদারি প্রতিষ্ঠান তালিকাভুক্তির বিষয়ে গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশনা
গুলশানে চাঁদাবাজির দায় স্বীকার করলেন রিয়াদ