বালিয়াকান্দিতে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১২:১৭ এএম

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের অনিয়ম, ঘুষ, দুর্নীতিসহ সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের প্রবেশপথে বালিয়াকান্দি উপজেলার সাধারণ জনগণের আয়োজনে এই মানববন্ধন হয়। মানববন্ধন শেষে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের প্রতিকার চেয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়।

বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাসিন্দা এনামুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে মিরাজুল ইসলাম মিরাজ, কৃষক মো. গওসেল আজম গহর, মোহাম্মদ নবিয়াল ফকির বক্তব্য দেন।

সমিতির সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় প্রসঙ্গে দলিল লেখক সমিতির সদস্য মো. আলিম শেখের বক্তব্য জানতে চাওয়া হলে তিনি বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।

রাজবাড়ীর জেলা রেজিস্ট্রার শেখ কাওসার আহমেদ বলেন, ‘সাধারণ মানুষের যে দাবি, সে বিষয়টি আমি অবশ্যই খতিয়ে দেখব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত