স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৭:৪৫ এএম

কুষ্টিয়ার ভেড়ামারায় নারী কর্মীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগে করা মামলার ৫ জনকে গ্রেপ্তার করেছে ভেড়ামারা থানা পুলিশ। গতকাল রবিবার ভোরে ঘটনাস্থল উপজেলার মসলেমপুর এবং ষৌলদাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া ঈশ্বরদী সড়কের বারোমাইল এলাকার একটি খাবার হোটেলে কাজ শেষে প্রতিদিনের মতো স্বামী-স্ত্রী একসঙ্গে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মসলেমপুর নামক এলাকায় পৌঁছালে কয়েকজন পথরোধ করে ভ্যান থেকে টেনেহিঁচড়ে পাশর্^বর্তী লিচু বাগানের মধ্যে নিয়ে যায়। সেখানে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে তার সামনেই পালাক্রমে ৪ জন ধর্ষণ পালিয়ে যায়। পরে সেখান থেকেই পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ভেড়ামারা থানায় নিয়ে যায় পুলিশ। তবে এ বিষয়ে ভুক্তভোগী ওই নারীর করা অভিযোগের বাহ্যিক কোনো প্রাথমিক সত্যতা পাননি বলে জানান ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান। তিনি বলেন, শনিবার রাত সাড়ে ১২টার দিকে এক হোটেল শ্রমিক নারী হাসপাতালে এসেছিলেন, তাকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। যেহেতু রোগীর শরীরের বাহ্যিক কোনো ক্ষত বা উল্লেখযোগ্য কোনো আঘাতের আলামত ছিল না সে কারণে আনীত অভিযোগের অধিকতর সত্যতা প্রমাণের জন্য রোগীকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ওই নারী ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এসে পৌঁছাননি বলে জানান আবাসিক মেডিকেল অফিসার ডা. হোসেন ইমাম।

ভেড়ামারা থানার ওসি (তদন্ত) রাকিবুল ইসলামা জানান, ‘শনিবার রাতে এক নারী হোটেল শ্রমিক তার স্বামীর সঙ্গে কাজ শেষে বাড়ি ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এমন অভিযোগ এনে ভুক্তভোগী ওই নারীর স্বামী বাদী হয়ে ঘটনাস্থলের নিকটস্থ বাসিন্দা কালু প্রামাণিক (৪৬), মুর্শিদ সেখ (৪৫), টিটু ওরফে টিপু (৪২), রুবেল আলী (২৪)সহ ৬ জনের নামোল্লেখসহ ধর্ষণের অভিযোগে মামলা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত