সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের মরদেহ উদ্ধার

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০৪:২০ এএম

চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষ থেকে সাবেক সেনাপ্রধান বীর মুক্তিযোদ্ধা এম হারুন-অর-রশিদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ জোনের উপকমিশনার মো. আলমগীর হোসাইন।

নগর পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘গতকাল (৩ আগস্ট) রাতে তিনি একটি বিয়ের অনুষ্ঠান শেষে চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষে রাত যাপন করেন। আজ (৪ আগস্ট) সকালে তার সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। সকালে ক্যান্টনমেন্টের একটি অনুষ্ঠানে ওনার যাওয়ার কথা ছিল। তাই দুজন সৈনিকও এসেছিলেন।’

তিনি বলেন, ‘চিকিৎসকদের ধারণা কক্ষের মধ্যে রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর আগে তিনি বমি করেছিলেন। বয়স হলেও তিনি অসুস্থ ছিলেন না। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত